বাংলা কোরআন

MD IKRAMUL HAQUE

বাংলা কোরআন app icon
0.0 starsFree
4+Version 1.0Updated 7/7/2026, 10:13:22 PM
Open in Store

আস-সালামু আলাইকুম। সম্পূর্ণ কুরআন মাজীদ সহজে ও সুন্দরভাবে পড়ার জন্য নিয়ে এলাম "বাংলা কুরআন" আইওএস (iOS) অ্যাপ। এটি একটি প্রিমিয়াম পিডিএফ ভিত্তিক কুরআন রিডিং অ্যাপ্লিকেশন যা সম্পূর্ণ অফলাইনে এবং কোনো প্রকার বিজ্ঞাপন ছাড়াই ব্যবহার করা যাবে। অ্যাপের মূল ফিচারসমূহ: • অফলাইন রিডিং: অ্যাপটি প্রথমবার চালু করার পর কুরআন ফাইলটি ডাউনলোড করে নিলেই ইন্টারনেট ছাড়াই যেকোনো সময় সম্পূর্ণ কুরআন পড়তে পারবেন। • আধুনিক ইন্টারফেস: চোখের স্বস্তির জন্য সবুজ ও গোল্ডেন থিমের চমৎকার ভিজ্যুয়াল ডিজাইন এবং সহজ নেভিগেশন সুবিধা। • সূরা ও পারা তালিকা: ১১৪টি সূরা এবং ৩০টি পারার বাংলা অর্থ, আয়াত সংখ্যা ও মাক্কী/মাদানী বিবরণ সহ আলাদা তালিকা থেকে সহজে যেকোনো সূরা বা পারায় চলে যাওয়ার সুবিধা। • কাস্টম বুকমার্কস: পড়ার সুবিধার্থে যেকোনো পৃষ্ঠা নিজের দেওয়া কাস্টম নাম দিয়ে বুকমার্ক করে রাখুন এবং হোম স্ক্রিন থেকে এক ট্যাপে পড়া শুরু করুন। • বুক-টার্ন মোড: বইয়ের পাতা উল্টানোর (Page Curl) চমৎকার ও বাস্তবসম্মত অভিজ্ঞতা। • রিডিং সেটিংস: আপনার সুবিধা অনুযায়ী উপর-নিচে স্ক্রোল বা ডানে-বামে পাতা পাল্টানোর ব্যবস্থা। • ডার্ক মোড ইনভার্ট: রাতে পড়ার সুবিধার জন্য পিডিএফ পেইজ ইনভার্ট করার সুবিধা, যা চোখের ওপর চাপ কমায়। • পৃষ্ঠা জাম্প: যেকোনো পৃষ্ঠা নম্বরে সরাসরি চলে যাওয়ার জন্য সার্চ সুবিধা (বাংলা বা ইংরেজি যেকোনো সংখ্যাতেই টাইপ করতে পারবেন)। গোপনীয়তা ও নিরাপত্তা: অ্যাপটি সম্পূর্ণ বিজ্ঞাপন-মুক্ত এবং এতে কোনো প্রকার ইউজার ট্র্যাকিং ব্যবহার করা হয়নি। আপনার বুকমার্ক এবং পড়ার ইতিহাস সম্পূর্ণ আপনার ডিভাইসেই সুরক্ষিত থাকে, কোনো সার্ভারে পাঠানো হয় না।

Released
2026-07-07T07:00:00Z
Current version
1.0